এইমাত্র পাওয়া

কুবি উপাচার্যের নামে ফেক একাউন্ট খুলে ভুয়া তথ্য প্রচার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ‘ফেইক’ একাউন্ট খোলে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ মার্চ) মধ্যরাতে উপাচার্য অধ্যাপক আবদুল মঈন ব্যক্তিগত একাউন্ট থেকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে ‘ফেইক’ একাউন্ট খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, উপাচার্য অধ্যাপক আবদুল মঈনের নাম ও ছবি ব্যবহার করে একটি ‘ফেইক’ একাউন্ট থেকে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে ফেইসবুকে। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এমন কয়েকটি মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে উপাচার্য নিজের ফেইসবক একাউন্টে এসে বিষয়টি নিয়ে কথা বলেন। উপাচার্য লাইভ হতে না হতেই ফেইক একাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা একটি ফেইক একাউন্ট খুলেছে। তারা বিভিন্ন ধরণের ভুয়া নির্দেশনা দিচ্ছে। এটি খুবই অমনুষ্যত্ব ও অসভ্য আচরণ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে এমন কাজ করছেন। তিনি বলেন, আমি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ নিব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.