এইমাত্র পাওয়া

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এর ‘কাব স্কাউট’ বিভাগীয় প্রতিযোগিতায় অনিয়ম

বিশেষ প্রতিনিধি :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এর চট্টগ্রাম বিভাগীয় ‘কাব স্কাউট’ প্রতিযোগিতায় অনিয়ম ধরা পড়েছে। বিগত ৬ মার্চ ২০২৪ খ্রি. তারিখে চট্টগ্রাম পিটিআইতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অভিযোগ পাওয়া গেছে, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হওয়ার যোগ্যতা রাখে কুমিল্লা জেলার প্রতিনিধি শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান নিহাল কিন্তু প্রথম স্থান অর্জন করেছে মেহেরাব হোসেন মিসাত নামের একজন শিক্ষার্থী। জানা যায়, ‘কাব স্কাউট’ বিভাগীয় প্রতিযোগিতার বিচারকদের মনগড়া ও স্বচনপ্রীতি মনোভাবের কারণে সঠিক বিচার করা হয়নি। উল্লেখ্য যে, তৃতীয় স্থান অধিকারীর পায়ে কালো জুতা পরিহিত অবস্থায় দেখা যায়, যেখানে নিয়ম অনুযায়ী সাদা জুতা হওয়া কথা ।

আরও অভিযোগ পাওয়া যায়, প্রতিযোগিতার গঠনতন্ত্র অনুযায়ী স্কাউট পোশাক এর জাতীয় পতাকার রেপ্লিকার নিচে পড়বে নাম ফলক কিন্তু বিচারক এটা না দেখেই বাম বুক পকেটের উপরে নাম ফলক পরিধান করে আসা শিক্ষার্থীকে প্রথম ঘোষণা করেন। একজন ত্রুটিযুক্ত পোশাক পড়া কাব কখনই প্রথম হওয়ার যোগ্যতা রাখে না বলে দাবী করেন শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান নিহাল এর অভিভাবক। প্রতিযোগিতায় মানদণ্ড নির্ধারণ করা ছিল- শিক্ষার্থী যতোটি পারদর্শিতা অর্জন করতে পারবে তারা ততো নাম্বার পাবে। সেখানে মানদন্ডের পূরণকৃত ফরম যাচাই বিষয়ে বিচারকগণ ভ্রুক্ষেপ করেন নাই বরং প্রতিযোগীদের দিয়ে নিজেদের ছবি তুলায় ব্যস্ত ছিলেন তারা।

নিয়ম অনুযায়ী স্কাউট আঞ্চলিক প্রতিনিধি বিচারক হিসাবে থাকার কথা থাকলেও সেখানে, কোন আঞ্চলিক প্রতিনিধি উপস্থিত ছিলেন না। কিন্তু জেলা পর্যায়ের পরীক্ষায় আঞ্চলিক প্রতিনিধি ছিলেন । বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ‘কাব স্কাউট’ নির্বাচনে এমন অবহেলায় একজন কাব তার যোগ্য প্রাপ্ত থেকে বঞ্চিত হলো। উল্লেখ্য যে, শাপলা কাব স্কাউট কে ১১ টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়। কিন্তু এটা ছিল শ্রেষ্ঠ কাব স্কাউট বাছাই। তাই, যে যতো বেশি অর্জন করবে সে ততো বেশি এগিয়ে থাকবে এটা হওয়ার কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি।
এছাড়াও ২য় স্থান অধিকারী তার নানা সংগ্রহ ও মডেল নিয়ে উপস্থাপন এর জন্য গেলে সেগুলো দেখার সময় নেই বলে বিদায় করে দেন বিচারকরা। শিক্ষার্থীর এতোদিনে সংগ্রহ ও করা অর্জনগুলোর কোনই মূল্যায়ণই করনেনি তারা।

বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য শীঘ্রই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়দের সাক্ষাতকার নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.