নিজস্ব প্রতিবেদক।।
রমজানের বরকত পেতে যা করতে বললেন শায়খ সুদাইস
পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়েছেন হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। রমজানের আগমন উপলক্ষে তিনি সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ, শাহজাদা মুহাম্মদ বিন সালমান, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন।
এবারের রমজান মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শায়খ সুদাইস।
তিনি বলেন, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি যেন আমাদের নেক আমল কবুল করেন তিনি। এবং রমজানের বরকতময় মাস নেকি ও ইবাদতের মাসে পরিণত করেন।
এ বছর রমজানে মসজিদুল হারাম ও নববীতে আগতদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা করেছেন শায়খ সুদাইস। আগতদের বেশি বেশি ইবাদতে মগ্ন থাকার এবং ফটোগ্রাফিতে ব্যস্ত হয়ে ইবাদতে বিঘ্নতা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
