এইমাত্র পাওয়া

ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম তানিম

ঢাকাঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন উত্তীর্ণ হয়েছেন।

আজ রবিবার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছেন মুহতাসিম সাদিক তামিম। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

ফল যেভাবে দেখা যাবে

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd) ছাড়াও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd) থেকে জানা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.