এইমাত্র পাওয়া

মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন নাজমুস সাদেকীন

টাঙ্গাইলঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন হলেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। রোববার (১০ মার্চ) তিনি ডিন হিসেবে যোগদান করেন।

বর্তমানে তিনি মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনসহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ডিনের দায়িত্ব শুধু ভর্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা নয়। ডিনের কার্যপরিধি আরো ব্যাপক। এই দায়িত্ব নেয়ার পর সীমাবদ্ধতাগুলোর বাইরে গিয়ে নতুন করে ডিনের প্রকৃত দায়িত্বগুলো পালন করব। যেমন: অনুষদের জার্নাল তৈরি করা, আন্তর্জাতিক সেমিনার করা, পাশাপাশি কারিকুলামকে যুগোপযোগী ও বাস্তবসম্মত করার পাশাপাশি অ্যাকাডেমিক পরিবেশকে আরো বেশি যুগোপযোগী করার জন্য কাজ করে যাব।

তিনি আরো বলেন, আশা করছি সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারব।

প্রসঙ্গত, তিনি যোগদান পরবর্তী দুই বছর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগেও তিনি ২০২০ সালের ৭ মার্চ থেকে ২০২২ সালের ৬ মার্চ পর্যন্ত দুই বছর প্রথম মেয়াদে একই অনুষদের ডিনের দায়িত্ব সফলভাবে পালন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.