এইমাত্র পাওয়া

ইবিতে প্রথমবার বিদেশি শিক্ষার্থীর পিএইচডি অর্জন

কুষ্টিয়াঃ  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে প্রথমবার কোনো বিদেশি শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ইউসুফ আলী নামের ঐ শিক্ষার্থী ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্থায়ী বাসিন্দা।

শনিবার (৯ মার্চ) সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তার হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল সেখানে উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬২তম সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রোগ্রাম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিভাগটির অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের তত্ত্বাবধানে তিনি ‘প্রাথমিক হতে উচ্চ মাধ্যমিকে আরবি পাঠ্যক্রমের তুলনামূলক অধ্যয়ন’ শিরোনামে পিএইচডি গবেষণা কর্মটি সম্পন্ন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.