নিজস্ব প্রতিবেদক।।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। শনিবার রাত সোয়া একটার দিকে নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফল ঘোষণা করেন।
ফলাফলে সভাপতি ও সদস্যের তিনটি পদসহ চারটি পদে নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে সহসভাপতির দুটি পদ, সম্পাদক, কোষাধ্যক্ষ ও সহসম্পাদকের দুটি পদসহ সদস্যের চারটিসহ দশটি পদে জয় পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা।
উল্লেখ সভাপতি, সহসভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (দুটি), সদস্যের সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এই নির্বাচন হয়ে থাকে। ১৪ পদের মধ্যে
ঘোষিত ফলাফল অনুসারে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ সাগর ২ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।
ঘোষিত ফলাফল অনুসারে, সম্পাদক পদে সাদা প্যানেলের শাহ মঞ্জুরুল হক ৩ হাজার ৩১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে নীল প্যানেলের মো. রুহুল কুদ্দুস (কাজল) ১ হাজার ৭০২ ভোট পেয়েছেন।
সাদা প্যানেল থেকে সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির জয়ী হয়েছেন। চারটি সদস্য পদে জয়ী হয়েছেন সাদা প্যানেলের মো. বেলাল হোসেন, খালেদ মোশাররফ, মো. রায়হান রনি ও রাশেদুল হক খোকন। অপর তিনটি পদে জয়ী হয়েছেন ফাতিমা আক্তার, মো. শফিকুল ইসলাম শফিক ও সৈয়দ ফজলে এলাহী।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
