এইমাত্র পাওয়া

৭ই মার্চের ভাষণের বিরোধিতা করায় আটক কলেজ শিক্ষক

চাঁপাইনবাবগঞ্জঃ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রি কলেজের আরবি প্রভাষক তৌফিকুল ইসলাম ৭ই মার্চের ভাষণের বিরোধিতা করার অভিযোগে পুলিশে আটক করেন।

বৃহস্পতিবার সকালে জামবাড়িয়া ডিগ্রী কলেজে মাইকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ চলছিল। এসময় আরবি বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম বঙ্গবন্ধু সম্পর্কে নানান কটুক্তি করে মাইকটি বন্ধ করে দেন। পরে অন্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজে জড়ো হয়ে তাঁর বিচার দাবিতে অবরুদ্ধ করে রাখে। ভোলাহাট থানা পুলিশ আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

জামবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি ও তাঁর ৭ ই মার্চের ভাষণ বন্ধ করে চরম অপরাধ করেছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি ।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সুমন কুমার বলেন, জামবাড়িয়া ডিগ্রী কলেজের আরবি শিক্ষক তৌফিকুল ইসলাম কে কলেজ থেকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) আন্জুমান সুলতানা বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনার খবর পেয়ে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছি। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.