এসএসসি পরীক্ষার প্রস্তুতি- ২০২০

ফিন্যান্স ও ব্যাংকিং

নির্মল ইন্দু সরকার, প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা

প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক (ক,খ) প্রশ্ন উত্তরসহ দেয়া হলো।

৬৮। পে-ব্যাক সময় পদ্ধতি কী?

উত্তর: কোন বিনিয়োগ থেকে মোট বহির প্রবাহ প্রাপ্তির সময়কালকে পে-ব্যাক সময় বলে। যদি পে-ব্যাক সময় সর্বোচ্চ পে-ব্যাক সময় এর তুলনায় কম হয় তখন প্রকল্প গ্রহণযোগ্য হবে অন্যথায় প্রকল্প বাতিল বলে গণ্য হবে।

৬৯। পণ্য বৈচিত্রায়নে মূলধন বাজেটিং পদ্ধতির ব্যবহার ব্যাখ্যা কর?

উত্তর: কোম্পানি তার ব্যবসায় সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়ার প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ কোনো কোম্পানি পণ্যে বৈচিত্র্য আনয়নের জন্য আমের জুসের পাশাপাশি কমলার জুস বা আপেলের জুস বাজারে ছাড়ার চিন্তা করতে পারে। নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে নতুন পণ্যে আয়ুষ্কাল, পণ্যের উত্পাদন খরচ, বাজার চাহিদা, পরিচালনা খরচ এবং সম্ভাব্য আয় প্রাক্কলন করে সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে মুলধন বাজেটিং এর প্রয়োগ লক্ষ্য করা যায়।

৭০। ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?

উত্তর: একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। যে কোনো প্রতিষ্ঠান তার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিক্রয় বৃদ্ধির চেষ্টা করে। যার ফলে মুনাফা বৃদ্ধি পায়।

৭১। মূলধন বাজেটিং এ বাট্টা হার দ্বারা কী বুঝায়?

উত্তর: মূলধন বাজেটিং এ বাট্টার হার দ্বারা মূলধন খরচকে বোঝানো হয়?

৭২। কোন পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফা বিবেচনা করা হয়্?

উত্তর: গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফা বিবেচনা করা হয়।

৭৩। চলতি ব্যয় কী?

উত্তর: চলতি ব্যয় বলতে বোঝায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিদিন যে খরচ গুলো করতে হয়। যেমন : কাঁচামাল ক্রয় বাবদ খরচ, কর্মচারীদের বেতন এবং অন্যান্য পরিচালন খরচ।

৭৪। স্থায়ী ব্যয় কী?

উত্তর: কোন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য ১ বছরের বেশী ব্যবহূত কোন সম্পত্তি ক্রয়ের জন্য যে খরচ তাকে স্থায়ী ব্যয় বলে। স্থায়ী খরচ বলতে বুঝায় অফিস খরচ, বিমা খরচ, মেশিনারিজ ক্রয়ের খরচ প্রভৃতি।

৭৫। কোনটি তহবিল সংগ্রহকারিদের জন্য মূলধন খরচ হিসেবে পরিগণিত হয়?

উত্তর: প্রত্যাশিত আয়।

৭৬। মূলধন খরচ বলতে কি বুঝায়?

উত্তর: বিভিন্ন উত্স থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় করতে হয়, সে হারকে মূলধন খরচ বলে। কোন প্রতিষ্ঠান যদি মূলধনের ওপর ১২% হারে সুদ দেয় তাহলে সেই প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর ন্যূনতম ১২% মুনাফা আয় করতে হবে নতুবা ঐ প্রতিষ্ঠান তার খরচ মিটিয়ে শেয়ারহোল্ডারদের প্রত্যাশিত আয় মেটাতে পারবে না।

৭৭। কোনটিকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়?

উত্তর: সঠিক মূলধনি খরচ নির্ণয়।

৭৮। কাম্য ঋণনীতি বলতে কি বোঝায়?

উত্তর: কাম্য ঋণনীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হয় তাকে বোঝায়। কোন প্রতিষ্ঠান এর ইক্যুইটি ও ঋণের সমষ্টি হলো মোট মূলধন। এক্ষেত্রে একটির খরচ বেশি হলে অপরটির খরচ সর্বনিম্ন রাখার যে নীতি তাই কাম্য ঋণনীতি।

৭৯। প্রত্যাশিত আয়ের হার বেশি হয় কেন?

উত্তর: যে বিনিয়োগের ঝুঁকি যত বেশি সে বিনিয়োগে বিনিয়োগকারিদের প্রত্যাশিত আয়ের হার তত বেশি হয়।

৮০। কোনটি সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত?

উত্তর: সঠিক মূলধন খরচ নির্ণয় সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.