নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষা শুধুমাত্র মাদ্রাসা পর্যায়ের জন্য নয়, এটা সবার জন্যই প্রযোজ্য। এখানে প্রশিক্ষকের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে যারা ডিপ্লোমা শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরকে কীভাবে প্রশিক্ষিত করতে পারি, সে বিষয়ে কাজ চলছে।
রবিবার (৩ মার্চ) ওসমানী মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা অনেক বিষয়ই তুলে এনেছেন। তবে ভালো দিক হচ্ছে, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে তারা কোনো নেতিবাচক অভিজ্ঞতার কথা জানাননি। অর্থাৎ মাঠপর্যায়ে প্রান্তিক অভিভাবক ও শিক্ষকরা নতুন কারিকুলামকে সাদরে গ্রহণ করেছেন।
তিনি বলেন, কারিগরি শিক্ষায় সচেতনতা বৃদ্ধি করার কথা তারা উল্লেখ করেছেন। শিক্ষায় এখন যে ব্যবস্থাপনা গড়ে উঠেছে, তার সাথে জেলা প্রশাসনের একটা সমন্বয় গড়ে ওঠে, সে বিষয়টিও উঠে এসেছে।
মহিবুল হাসান চৌধুরী বলেন, যেখানে নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, কমিটি থাকুক বা না থাকুক, পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। অনেক ক্ষেত্রে এটা হয় যে কমিটি তদন্ত করছে, এই অজুহাতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
