মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর)থেকেঃ
কাবিং করবো,সুন্দর জীবন গড়বো এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর ফুলবাড়ী পৌর এলাকার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব দলের সদস্যদের দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়।
দীক্ষা প্রদান অনুষ্ঠান উপলক্ষে গত (২ ডিসেম্বর) সোমবার ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যায়ের সহকারী তমিজুল ইসলাম রকেট এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়া,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী আখতার,বিদ্যালয়ের কাব ইউনিট লিডার সৈয়দ আপেল মাহমুদ দিপুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউট ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
