এইমাত্র পাওয়া

ডিসেম্বরের শেষে শৈত্য প্রবাহের আশঙ্কা

মাসের (ডিসেম্বর) শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু/মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। মৃদু শৈত্য প্রবাহে ৮ থেকে ১০ ডিগ্রি এবং মাঝারি শৈত্য প্রবাহে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসে পারে।আবহাওয়া অধিদফতরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বরে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতও হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। আর এ মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা

স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। কিন্তু মাসের শেষার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কম থাকতে পারে।এ মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন/মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি/হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে ডিসেম্বরে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে এবং দেশের কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেও এই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.