টাঙ্গাইলঃ জেলার ভূঞাপুরে নামাজ পড়াতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ি ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে হয়ে মাওলানা রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া (ভাবির ঘাট) নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক রফিকুল ইসলাম উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়াজেদের আলীর ছেলে। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের খাশবিয়ারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সে সারপলশিয়া তালুকদার বাড়ী জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রতিবেশী হাসান মাহমুদ পরিবারের বরাত দিয়ে জানান, ভোর তিনি স্থানীয় তালুকদার বাড়ী জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হয়। পরে সারপলশিয়া ভাবির ঘাট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
এরপর তাকে উদ্ধার করে পাথাইলকান্দি মা ও শিশু জেনারেল হাসপাতালে নেওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা, অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে তিনি মারা যায়।
নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, প্রতিদিন ভোরে পায়ে হেঁটে তালুকদার বাড়ী মসজিদে নামাজ পড়াতে আসতেন। এরই ন্যায় বৃহস্পতিবার ভোরে নামাজ পড়াতে আসার পথে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও ডিউটি অফিসার সুরুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো খবর পাইনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
