এইমাত্র পাওয়া

নিটোরে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা, বাড়ল আবেদনের সময়

ঢাকাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগে আবেদন শেষ সময় ছিল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে ভর্তি পরীক্ষাও পিছিয়েছে। আগে ভর্তি পরীক্ষা তারিখ ছি ২৬ এপ্রিল (শুক্রবার)। সেটা পিছিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে।

৪ (চার) বছর একাডেমিক ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদি এ আবেদন শুরু হয় গত ১৪ জানুয়ারি থেকে। অনলাইনে এই লিংকের (http://nitorbd.bigmsoft.com/apply) মাধ্যমে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য একটি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে। এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.