যশোরঃ যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের ভাঙাগেট ট্রাক টার্মিনাল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ইন্তাজ আলী বিশ্বাস নামের একজন শিক্ষক নিহত হয়েছেন। নিহত ইন্তাজ আলী আমডাঙ্গার গ্রাম্য চিকিৎসক ও সাবেক শিক্ষক।
নিহতের ভাইপো হোসাইন জানান, প্রতিদিনের মতো ইন্তাজ আলী আজ মঙ্গলবার সকালে আমডাঙ্গা থেকে ভ্যানে ভাঙাগেট চেম্বারে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে নওয়াপাড়া হাইওয়ে থানা হেফাজতে নিয়েছে বলে জানান হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
