নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইসিটি সেলের পরিচালক নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. বেল্লাল হোসাইন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসীমউদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেল্লাল হোসাইনকে আইসিটি সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে শর্ত উল্লেখ্য করে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মো. বেলাল হোসাইনের এ নিয়োগ বিবেচিত হবে। তার এ নিয়োগ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ হতে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব কার্যকর থাকবে।
আইসিটি সেলের নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেল্লাল হোসাইন বলেন, এ দায়িত্ব পাওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারকে ধন্যবাদ জানাই। আইসিটি সেলের চলমান যেসকল কার্যক্রম রয়েছে সুষ্ঠুভাবে পরিচালনা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবো। এ ছাড়াও নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আইসিটি সেল যেভাবে সেবা দিয়ে যাচ্ছে আমি আরো বেগবান করে এবং যেসকল সমস্যা রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধান করার চেষ্টা করবো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
