চাঁপাইনবাবগঞ্জঃ একুশে পদক প্রাপ্ত জিয়াউল হককে সংবর্ধনা দিয়েছে তারই গ্রামের মুশরীভূজা ইউসুফ আলী হাইস্কুল এ্যান্ড কলেজ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বৃষ্টি উপেক্ষা করেই এ গুনি মানুষটিকে সন্মান জানায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দই বিক্রি করে জ্ঞানের আলো ছড়ানো জিয়াউল হক, এ শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা। জিয়াউল হকের একুশে পদক প্রাপ্তিতে তাই আনন্দের বন্যা এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জিয়াউল হক তার জীবনের কঠিন সংগ্রামের কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন, সেই সঙ্গে সবাইকে পড়ালেখায় মনোযোগী হওয়ায় আহ্বান জানান। তিনি বলেন, পড়ালেখা করে ভালো মানুষ হতে হবে, দেশের কল্যাণে তোমাদের সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে একুশে পদকে সন্মানিত করায় জিয়াউল হক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তার নাম প্রস্তাব করায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের প্রতিও কৃতজ্ঞতা জানান।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক, মুশরীভূজা ইউসুফ আলী হাইস্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আজগার আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিনসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
