ঢাকাঃ পাঠ্যপুস্তকের জ্ঞানের সঙ্গে কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর জন্য সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বা শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশের গ্র্যাজুয়েটরা। এ বিষয়ে গত বছর উচ্চশিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার নীতিমালা-২০২৩ এর গেজেট প্রকাশ করে সরকার।
ইন্টার্নদের জন্য বেশকিছু শর্ত দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়র জারি করা সেই প্রজ্ঞাপনে। সেখানে বলা হয়েছে, ইন্টার্নদের স্নাতক, স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে। নীতিমালা অনুযায়ী একজন প্রার্থী একবারই সরকারি অফিসে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ মাস মেয়াদে ১০ জনকে ইন্টার্নশিপের সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছে। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন শিক্ষার্থীরা। ১৫ মার্চের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপে অংশ নিতে আবেদন করতে হবে। এদিকে, এই ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করতে পারলে পাবেন সনদ। তবে এ সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী কিংবা অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রাধিকার কিংবা অগ্রাধিকার হিসাবে গণ্য হবে না।
ইন্টার্নশিপের বিষয়গুলো হচ্ছে- রাষ্ট্রবিজ্ঞান, লোকপ্রশাসন, সরকার, জননীতি, অর্থনীতি, ব্যবসা প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন, সমাজকর্ম, সমাজবিজ্ঞান ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়।
এ কোর্সের অংশ হিসেবে ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনাও থাকছে। যারা রাষ্ট্রবিজ্ঞান, লোকপ্রশাসন, সরকার, জননীতি, অর্থনীতি, ব্যবসা প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন, সমাজকর্ম, সমাজবিজ্ঞান ও অন্যান্য বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন তারা ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন।
ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ এর অধীনে একজন প্রার্থী কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ইন্টার্নশিপ করতে চাইলে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। প্রত্যেক ইন্টার্নের জন্য একজন করে সুপারভাইজার থাকবেন এবং তার অধীনে এ কোর্স সম্পন্ন করতে হবে।
আবেদন শেষ কবে: ১৫ মার্চের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপে অংশ নিতে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। আগ্রহীরা http://erecruitment.bcc.gov.bd এই ঠিকানায় আবেদন করতে পারবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
