নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের দেয়া প্রশিক্ষণের ব্যয়ের হিসেব বা ব্যয় বিবরণী আগামী তিন কর্মদিবসে মধ্যে পাঠাতে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার মাউশির উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়।।
শিক্ষক প্রশিক্ষণের ব্যয় বিবরণী না পাঠানো ৩৩ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে। ওই কর্মকর্তাদের তিন কর্মদিবসের মধ্যে ব্যয় বিবরণী ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমে পাঠাতে বলছে অধিদপ্তর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
