কুষ্টিয়াঃ জেলার ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে দায়িত্ব পালন করার এক বছর পার হলেও ভাতা পাননি আনসার সদস্যরা। এতে তারা চরম অসন্তোষ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
তাদের দাবি, ২০২২ সালের ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চারদিন জেলার ৩৮টি ভোটকেন্দ্রে নিয়োজিত পিসি-এপিসি নারী-পুরুষসহ ৬৪৬জন আনসার সদস্য দায়িত্বপালন করেন। বিধি মোতাবেক এসব আনসার সদস্যদের নির্বাচন কমিশন কর্তৃক ভাতাদিসহ মোট বরাদ্দ দেয়া হয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা। কিন্তু দুইটি অর্থবছর পার হলেও আজও সেই ভাতা পাননি তারা।
কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন জানান, ‘নির্বাচন কমিশনারের দেওয়া বরাদ্দ সংশ্লিষ্ট অর্থবছর অতিক্রান্ত হওয়ায় সেই টাকা আর উত্তোলন করা সম্ভব হয়নি। তবে ওই টাকা নতুন করে বরাদ্দ চেয়ে একাধিকবার পত্র প্রেরন করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
আনসার সদস্য (পিসি) বশিউর রহমানের অভিযোগ, ‘দুই বছর আগে কাজ করেছি অথচ তার কোন ভাতাদি আজও পাইনি। দলনেতা হিসেবে আমি আমার দলের যে ১৭ জনকে নিয়োগ দিয়েছিলাম, তারা এখন আমাকে অবিশ্বাস করে। তাদের অভিযোগ আমি নাকি ওদের টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছি। এই ঘটনায় আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে গেছে।’
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার জানান, ‘নির্বাচন কমিশন প্রতিবার নির্বাচন প্রক্রিয়া শুরুর পূর্বেই চাহিদা পত্র অনুযায়ী অর্থ বরাদ্দ দেয়। এক বছর আগে ভোট কেন্দ্রে নির্বাচনী ডিউটি পালন করে টাকা পাবে না তা তো হওয়ার কথা নয়। আনসার সদস্যরা তাদের পাওানাদি পরিশোধের অনুরোধ করে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনে পত্র পাঠালে ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
