এইমাত্র পাওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যায়: ক্যাফেটেরিয়ার প্লেট যেন ‘মোজাইক করা বাথরুমের ফ্লোর’!

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবার প্লেটের মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হৈ চৈ। শিক্ষক-শিক্ষার্থীদের যে প্লেটে খাবার পরিবেশন করা হচ্ছে তার চেহারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্লেটে শত শত ফাটা দাগ, যা দেখলে মনে হবে ‘মোজাইক করা বাথরুমের ফ্লোর’!

সম্প্রতি জাহিদ হাসান নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাফেটেরিয়ার খাবার পরিবেশনের পাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়টির গ্রুপে একটি পোস্ট দেন। এতে একটি প্লেটের ছবি দিয়ে তিনি লিখেন, `এইটা কোনো খরা না বা কোনো মোজাইকের ছবিও না। এটা আমাদের ক্যাফেটেরিয়ার বাসন, খাইতে গেলে এই অবস্থা প্রায়ই দেখা লাগে।’

এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। ছবিটি শেয়ার করতে থাকেন শিক্ষার্থীরা। নানা মন্তব্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাইদুল হাসান নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, এই পাত্রটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের সকলের দাবি। এই মন্তব্যেও দেখা যায় বেশ প্রতিক্রিয়া।

শারমিন সিথি নামের একজন লিখেন, ‘মোজাইক করা বাথরুমের ফ্লোর’।

তরিকুল ইসলাম হাসান মন্তব্য করেন, এহেন শিল্পকর্মের জায়গা হওয়া উচিত ময়নামতি জাদুঘরে। কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

শারমিন আক্তার নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে লিখেন, আমি সব সময় বলি মামাকে নতুন প্লেটে খাবার দেন। এগুলো দেখলেই খিদে চলে যায়।

তানিয়া নামে একজন মন্তব্য করেছেন, ‘অর্ধেক খাবারতো প্লেটের ফাকফোকরে ঢুকেই থাকে’।

এমন শতাধিক মন্তব্য দেখা যায় খাবার পরিবেশন করার পাত্রটি ঘিরে। ভাইরাল হয় খাবার পরিবেশনের প্লেটের এমন ‘শৈল্পিক’ ছবি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.