এইমাত্র পাওয়া

দেশে বাড়ল মাথাপিছু আয়

ঢাকা:

গত অর্থবছরে (২০২২-২৩) দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে (২০২১-২২) ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা। এ ছাড়া ৭ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার মোট দেশজ উৎপাদন বা জিডিপি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আরও জানায়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে টাকায় প্রকাশ করা হয়েছে মাথাপিছু আয়।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের কৃষিতে উৎপাদন বাড়লেও শিল্প ও সেবা খাতে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২২-২৩ অর্থবছরে কৃষিতে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ, আগের অর্থবছরে (২০২১-২২) ছিল ৩ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের ৯ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি কমে ২০২২-২৩ অর্থবছরে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে।

এ ছাড়া সেবা খাতেও ৬ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি কমে ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।

টাকার অঙ্কে মাথাপিছু আয় বাড়লেও মূল্যস্ফীতির কারণে ডলারের হিসাবে কমেছে এই হিসাব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.