এইমাত্র পাওয়া

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

জামালপুরঃ সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহবাজপুর কাচারি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তারা।

ঘটনাটি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার এসআই নজরুল ইসলাম।

নিহত সিনাথ অষ্টম শ্রেণি ও কাকন দশম শ্রেণির ছাত্র।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.