নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে সেবা বুথ খুলেছে পুলিশ। তেজগাঁও থানার তিন পরীক্ষাকেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন।
কেন্দ্রগুলো হলো-তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় ও গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, এসব বুথ থেকে শিক্ষার্থীরা নানা ধরনের সেবা পাবে। যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে আসলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে আসলে তা আনার ব্যবস্থা করা, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট।
তিনি আরো বলেন, সকালে তিনটি কেন্দ্রের সামনেই চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। আজ প্রথম দিন গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল কেন্দ্রে ইয়াছির আরাফাত নামের এক পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ভুলে বাসায় রেখে আসেন।
শিক্ষার্থীর সেইসব কাগজ আনার ব্যবস্থা করে দেয় সাপোর্ট। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষার সময় এসব বুথ রাখবে তেজগাঁও থানা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
