এইমাত্র পাওয়া

কোচিং সেন্টার বন্ধে অভিযান

বরিশালঃ আগামীকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে বরিশালে কোচিং সেন্টার বন্ধে জেলা প্রশাসনের অভিযান চালানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে থেকে রাত অবদী বরিশাল নগরীর কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানান, আসন্ন এসএসসি ও সমমনা পরীক্ষায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বাণিজ্য পরিচালনা করার অপরাধে বরিশাল নগরীর বেশ কিছু কোচিং এ অভিযান পরিচালনা হয়েছে।

এ সময় লিখিত ও মৌখিক মুসলেকা নিয়ে কয়েকটি কোচিং সেন্টার তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে মেট্রোপলিটন পুলিশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.