এইমাত্র পাওয়া

ঢাবির এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট ড. রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  স্যার এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটসের ১৮ (১) ধারা অনুযায়ী ড. মো. রফিকুল ইসলামকে স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট নিয়োগ দিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading