এইমাত্র পাওয়া

অধ্যাপকের বিরুদ্ধে নারী সহকারী অধ্যাপকের শ্লীলতাহানি অভিযোগ, তদন্ত কমিটি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজি বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন একই বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের একজন সহকারী অধ্যাপক। এই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ৮ (ক) (১) ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একজন উপ-উপাচার্যকে সভাপতি করে গঠিত এই কমিটিতে একজন ডিন ও দুজন বিভাগীয় চেয়ারম্যানেক সদস্য করা হয়েছে।

এছাড়া কমিটির সাচিবিক দায়িত্ব পালেন একজন কর্মকর্তাকে সদস্যসচিব করে মোট ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবদেন উপস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসএমএমইউ অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলাবিএসএমএমইউ অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading