এইমাত্র পাওয়া

রমজানে ১৫ দিন সরকারি-বেসরকারি কলেজ খোলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন রমজানে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের মত এবার সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও শ্রেণি কার্যক্রম সচল রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ । এর আগে রজমানের প্রথম ১৫ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল এবং প্রথম দশ দিন প্রাথমিক স্কুল চালু রাখার ঘোষণা এসেছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবার কলেজগুলোতে ক্লাস চালুর রাখার নির্দেশনা দিলো।

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব খোদেজা খাতুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ খ্রিষ্টাব্দের শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.