এইমাত্র পাওয়া

শবে মেরাজে সরকারি ছুটি ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন। বৃহস্পতিবার (0৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন এবং আনন্দ র‍্যালিতে বক্তারা এই দাবি জানান।

সুন্নি আন্দোলনের নেতারা বলেন, পবিত্র শবে মেরাজে প্রিয় নবীকে স্থান-কালের ঊর্ধ্বে পরম নৈকট্যে নিয়ে মহান আল্লাহ তার নূর ও তাজাল্লিতে মিলিত করেন। মেরাজে নবীজির (সা.) সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ ঘটে, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত। এর শুকরিয়া না হলে নাফরমানি হবে। তবে রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে মেরাজ হুকুমগত নির্ধারিত ঈদ নয়। ঈমানি হৃদয়ের ঈদ, যার সঙ্গে অন্য কোনো বিষয়ের তুলনা চলে না।

এ সময় রাসুলুল্লাহ (সা.) প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ রাষ্ট্র বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নি আন্দোলনের নেতারা সত্য মানবতায় বিশ্বাসী সব মানুষের প্রতি আহ্বান জানান।

ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়াল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। এ সময় বক্তব্য রাখেন– আবু আবরার চিশতী, সুফী আহমদ মোরশেদ, আল্লামা জাকের আহসান, শেখ হানিফ, আওয়াল কাদেরী, মাইনুদ্দিন টিটু, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.