এইমাত্র পাওয়া

স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের

ঝিনাইদহঃ জেলার শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দুপুর গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে। সে একই উপজেলার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সংবাদকর্মী সম্রাট হোসেন জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মদনপুর নামক স্থানে পৌঁছালে অসাবধানতাবশত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোর কুমার কুন্ডু বলেন, খাইরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার বুকে ও মাথায় আঘাত লেগেছিল।

শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.