ঢাকাঃ দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডস কর্মসূচি অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ গার্ল গাইডস অ্যান্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল। সেখানে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘গার্ল গাইডস এমন একটি সংগঠন, যা বালিকা, কিশোরী ও তরুণীদের সুনাগরিক, ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ ও উন্নয়নের জন্য একটি শিক্ষাশ্রয়ী প্লাটফরম।
’ সব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডসের কার্যক্রম আরো বৃদ্ধির জন্য তিনি পরামর্শ প্রদান করেন।
এ সময় শিক্ষামন্ত্রীকে বাংলাদেশ গার্ল গাইডস অ্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থাটির জাতীয় কমিশনার অভিনন্দনপত্র ও স্কার্ফ পরিয়ে দেন।
গার্ল গাইডস অ্যান্ড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের নেতৃত্বে ছয় সদস্যের ওই প্রতিনিধিদলে ছিলেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদেৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব আনজুমান আরা, গার্ল গাইডস অ্যান্ড অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তানজিনা বিনতে মোশাররফ এবং জাতীয় কমিশনারের একান্ত সচিব মালেকা পারভীন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
