এইমাত্র পাওয়া

জৈন্তাপুরে মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটঃ জেলার জৈন্তাপুরে ৫ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার দিকে তাকে আটক করে জৈন্তাপুর মডেল থানা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই শিক্ষক উপজেলার দরবস্ত এলাকার চাক্তা গ্রামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। গত বৃহস্পতিবার তার মাদ্রাসায় চলতি বছরে নতুন ভর্তি হওয়া এক শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরেরদিন শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে বিষয়টি অবগত করে। শনিবার তার মা কাতার প্রবাসী বাবাকে বিষয়টি জানালে রবিবার সকাল ১০টার দিকে তার মা জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.