নিজস্ব প্রতিবেদক।।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি হলরুমে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা। যেখানে আরশীনগর পত্রিকার মিরপুর প্রতিনিধি সোলায়মান হোসেন সুমনকে আহ্বায়ক করে এবং হাদিউজ্জামান আউয়াল(অগ্নিশিখা), নুরুজ্জামান(কুষ্টিয়ার খবর),নাহিদুল ইসলাম রুবেল(সময়ের কাগজ),আলামিন(স্বাধীন দেশ),নাঈম উদ্দিন(মানবকন্ঠ),আল মাহমুদ জিম(শিক্ষাবার্তা ডট কম ), আশিক আলী(ভোরের চেতনা) ও হাসানুর রহমান(কুষ্টিয়ার খবর) কে সদস্য করে কমিটির অনুমোদন দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজ আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল ও সদস্য মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ।এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, সোলাইমান হোসেন সুমন কে আহবায়ক করে ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়।
কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)’র অনুমোদিত এই কমিটি মিরপুর উপজেলায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পূর্নাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

