নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। আজ সোমবার থেকে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন শিক্ষার্থীরা।
জানা যায়, ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনকারী প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ডোকোমেন্টের রঙিন প্রিন্ট নিতে হবে। কোনোভাবে সাদাকালো প্রিন্ট নেওয়া যাবে না।
এর আগে মেডিকেল কলেজগুলোয় এ বছর এমবিবিএসে ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদনের সুযোগ ছিল ২৩ জানুয়ারি। ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২ পর্যন্ত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
