শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়ালেখার সুযোগ রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক পড়ালেখার সুযোগ পান। বরাবরের মতো এবারও বৃত্তি দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এ বৃত্তির নাম ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৪’।
উন্নয়নশীল দেশের অনেক শিক্ষার্থী নিজ দেশে অর্থনৈতিক বা উপযুক্ত পড়ালেখার সুযোগ-সুবিধা পান না। সেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন এই ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৪’-এ।
বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা কোর্সের মেয়াদ অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। তিন থেকে চার বছর মেয়াদি স্কলারশিপের কোর্স ফি সম্পূর্ণ ফি। জীবনযাত্রার খরচের জন্য মাসিক বৃত্তি এবং বিমানে যাওয়া-আসার জন্য প্রতিবছর একবার টিকিটও দেয়া হবে।
আবেদনের জন্য শিক্ষার্থীকে অবশ্যই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির জন্য অফার লেটার পেতে হবে। বিশবিদ্যালয়টিতে ভর্তির জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা পূরণ করতে সক্ষম হতে হবে। পড়ালেখা শেষ করে নিজ দেশে ফেরার ইচ্ছা পোষণ করতে হবে এবং যিনি স্নাতক স্তরে পড়ালেখা করেননি, তিনি অগ্রাধিকার পাবেন।
আগ্রহী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারবেন এই https://www.ox.ac.uk/ ওয়েবসাইট থেকে। আর বৃত্তির জন্য আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
