মানিকগঞ্জঃ জেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ( গ্রেড-১) নির্বাহী পরিচালক মো. আবুল বশর।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি ব্যাংক পিএলসি এর সিও (ক্যামেলকো) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় অবস্থিত তফসলি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ( গ্রেড-১) নির্বাহী পরিচালক মো. আবুল বশর বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় প্রবণতা গড়ে তুলতেই স্কুল স্কুল ব্যাংকিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জমানো টাকা ব্যাংকে জমা করতে পারবে।
আর তাদের এই হিসাব হতে কোনো প্রকার চার্জ কাটা হবে না। এছাড়া তাদের জমানো টাকার উপর লভ্যাংশ দেওয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
