এইমাত্র পাওয়া

সরাইলে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিক্ষকের

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার সরাইলে ট্রাক্টরের চাপায় আব্দুর রাহিম (৫৫) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরনগর-লাখাই সড়কের সরাইল গরু বাজারের সামনে এই ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রাহিম উপজেলা সদরের বড্ডাপাড়ার মৃত আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় রাহমাতুল্লাহ আল আমিন মাদরাসার শিক্ষক ছিলেন।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বালুবাহী একটি ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন মাদরাসা শিক্ষক আব্দুর রাহিম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.