নিজস্ব প্রতিবেদক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়। এ ধাপে খুলনা, রাজশাহী, ময়নমনসিংহ বিভাগের ২২টি জেলা শহরে পরীক্ষা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বিতীয় ধাপে মোট পরীক্ষার্থী ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। আর ২২ জেলার ৬০৩ কেন্দ্রে কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।
এদিকে, এ ধাপে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি, অত্যাধুনিক ডিভাইসের ব্যবহার, প্রক্সিবাজি ঠেকাতে ২২ জেলায় মনিটরিংয়ে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা।
গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।
২০ ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে নির্বাচিত হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। বর্তমানে জেলায় জেলায় তাদের মৌখিক পরীক্ষা চলছে।
শিবা/জামান
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
