এইমাত্র পাওয়া

রেলে বড় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাবার্তা ক্যারিয়ার, ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি দুটি পদের জন্য লোকবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ১৮ জানুয়ারি ২০২৪ সকাল ৯টা থেকে। চলবে ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত।

সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ

পদসংখ্যা : ৪১৭

যোগ্যতা : অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।বেতন : ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) পদে নিয়োগ

পদসংখ্যা : ১৩৪

যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন : ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে- পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা : ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি : সহকারী স্টেশন মাস্টার পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ) ও সহকারী লোকোমোটিভ মাস্টার পদের জন্য নির্ধারিত ফি ১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।

যেভাবে আবেদন করা যাবে: অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে নিজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.