এইমাত্র পাওয়া

আমরা জ্ঞান দিয়ে যুদ্ধ করতে চাই: শিক্ষার্থীদের ডিএমপি কমিশনার

ঢাকাঃ বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে বলেছেন, আমাদের মন্ত্রী যেমন পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন আর আমরা আজকের যে ছাত্র-ছাত্রী তারা জ্ঞান দিয়ে যুদ্ধ করবো। বেশি বেশি জ্ঞান অর্জন করব, সবকিছু সম্পর্কে জানব। আমাদের এই যুদ্ধটা হবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, মাদকের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ। এভাবেই অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আরও সুন্দরভাবে বাংলাদেশকে গড়ে তুলবো।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই চকলেট বিতরণ উৎসবের আয়োজন করা হয়। ডিএমপির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমিশনার হাবিবুর রহমান বলেন, পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আক্রমণ করেছিল। সেই সময় আমাদের আজকের প্রধান অতিথি (স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান) তার রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ফার্মগেট মোরে পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যারিকেড দিয়েছিল। যাতে পাকিস্তানি সেনাবাহিনীরা যেতে না পারে এবং বাঙালিদের মারতে না পারে। সে সময় পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গয়ে তুলেছিলেন আমাদের আজকের এই প্রধান অতিথি। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তখন বাঙালি ছাত্র সমাজ, জনতা, শ্রমিক সবাই একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দেশ স্বাধীন হয়েছে। তিনি রাজনিতিতে যোগদান করেছেন, মন্ত্রী হয়েছেন এবং আজ তিনি দেশ সেবা করছেন।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাও কি যুদ্ধ করতে চাও না? তোমরাও কি মন্ত্রীর মতোন হতে চাও না? তিনি তো আমাদেরকে দেশ যখন পরাধীন ছিল তখন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, কিন্তু এখন আমাদের দেশ স্বাধীন। তাহলে তো তোমরা যুদ্ধ করতে পারবে না। তোমাদের জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে। মন্ত্রী অস্ত্র দিয়ে যুদ্ধ করেছেন। আমরা জ্ঞান অর্জন করে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে চাই।

‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে রাজধানীর ১ হাজার ৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে। আজ সকাল ৯টা থেকে ডিএমপির আওতাধীন সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়। ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই চকোলেট উৎসব সফল করতে ডিএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি, সিটিটিসিসহ অন্যান্য বিভাগ একযোগে কাজ করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.