এইমাত্র পাওয়া

রাজধানীতে হচ্ছে দৃষ্টিনন্দন ৯টি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষাকে শিশুদের কাছে আরও আকর্ষণীয় করতে রাজধানীতে দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়েছে।

গত সোমবার (২৯ জানুয়ারি) প্রকল্পের কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

এ সময় তিনি প্রাতমিক শিক্ষায় বাংলাদেশের অর্জন ধরে রাখতে কর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সরকারি কর্মচারীদের প্রায় এক-চতুর্থাংশ প্রাথমিক শিক্ষা পরিবারের। তাদের অন্তহীন প্রয়াস বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উত্তরণে বিশাল, বিরাট ও ব্যাপক অবদান রেখেছে, যার ফলশ্রুতিতে প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বব্যাপী আজ প্রশংসিত। এ ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত স্মার্ট নাগরিক তৈরির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো তিনি প্রাথমিক শিক্ষা অধিদফতর পরিদর্শন করেন।

অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মাহবুবুর রহমান প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.