এইমাত্র পাওয়া

সিএনজিতে তুলে শিক্ষার্থীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১

ঢাকাঃ রাজধানীতে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আমীর হোসেন (৭০)।

সোমবার তেজগাঁও থানার বিজয় সরণি মোড়ে সিএনজির ভেতর এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ওই শিক্ষার্থী অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ওই শিক্ষার্থী (২৭)। সেসময় আমির হোসেন তাকে প্রস্তাব দেন ভাড়া শেয়ার করে একটি সিএনজি নিয়ে যাওয়ার।

ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘৭০ বছর বয়সী আমির হোসেন ওই শিক্ষার্থীকে ‘মা’ ডেকে কথা বলেছিলেন। তাতে তিনিও আশ্বস্ত হন। কিন্তু সিএনজিতে উঠেই তিনি ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেয় এবং তার ফোন নম্বর দেয়। গতকাল ভুক্তভোগী লোকলজ্জায় বিষয়টি পুলিশকে জানায়নি। মঙ্গলবার বিকেলে আমির হোসেন আবারও তাকে একসাথে যাওয়ার প্রস্তাব দিলে তিনি পুলিশে অভিযোগ করেন।’

তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.