এইমাত্র পাওয়া

জাপানি ড্রিম এডুকেশন মডেল ব্যবহার হবে শিক্ষা প্রতিষ্ঠানে

ঢাকাঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বর্জ্য মুক্ত করতে জাপানি মডেল ব্যবহার করা হবে। জাপানি ড্রিম এডুকেশন মডেল ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে দেশের বিদ্যালয়গুলোকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ করা হবে। এ লক্ষ্যে বিদ্যালয়গুলোতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হবে।

রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে স্কুল এইড জাপান, বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কাতসুশি ফুরুসাওয়ার নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

এ সময় স্কুল এইড জাপান, বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কাতসুশি ফুরুসাওয়া বলেন, স্কুলগুলোতে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অনুকরণীয় মডেল তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে এসডিজিএস ক্লাব কার্যক্রম বাস্তবায়ন করতে চাই। যার ফলে পরিবেশবান্ধব জাতি গঠন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার মডেল সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। পরিবেশ বিষয়ক শিক্ষা সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০১/২০২৪ 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.