এইমাত্র পাওয়া

বেরোবি: হল থেকে স্থায়ী বহিষ্কার হলেন ৬ শিক্ষার্থী

রংপুরঃ বেরোবি-তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রিডিং রুমের পাশেই গাঁজা সেবন করায় ৬ শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কার করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রবিবার (২৮ জানুয়ারি) হল প্রাধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃতদের বিকেল ৩ টার মধ্যে হল ও কক্ষ ত্যাগ করতে বলা হয়েছে।

হল থেকে স্থায়ী বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের আলিফ হোসেন, আল আমিন হাসান, ফিরোজ মাহমুদ ও আরিফ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান এবং পরিসংখ্যান বিভাগের তামিম হোসেন। তারা হলের ২০৪ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হলের রিডিং রুমের পাশেই গাঁজা সেবন ও উচ্চস্বরে গানবাজনা করতেন। এতে রিডিং রুমের শিক্ষার্থীরা বিরুক্ত হয়ে গত ২৪ জানুয়ারি প্রতিবাদ জানায়। এ সময় পড়ার পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রিডিং রুম বর্জন করেন। আন্দোলনের প্রেক্ষিতে হল কর্তৃপক্ষ তাদের হল থেকে স্থায়ী বহিষ্কার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবাসিক শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, অনেকদিন থেকে এই সমস্যায় ভুগছি আমরা। কিছুদিন আগে গাঁজা খাওয়ার প্রতিবাদ করা হলে তারা আমাদের উল্টো হুমকি দেয় এবং মারতে উদ্যত হয়। পরে বাধ্য হয়ে আমরা আন্দোলন করেছি। হল প্রাধ্যক্ষের সিদ্ধান্তে আমরা খুশি।

এ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ বিজন মোহন চাকি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০১/২০২৪ 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.