নেত্রকোণাঃ জেলা শহরে বেপরোয়া গতির মিনি পিক-আপের ধাক্কায় আব্দুল গনি (৫৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে শহরের প্রাণকেন্দ্র মুক্তারপাড়া এলাকায় আঞ্জুমান স্কুলের সামনের সড়কে ঘটে এ দুর্ঘটনা ।
নিহত আব্দুল গনি নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল গনি শনিবার রাত ৮টার দিকে আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি মিনি পিক-আপ তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম জানান, ঘাতক মিনি পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
