পঞ্চগড়ঃ যে সকল স্কুল কলেজের শিক্ষক রাজনীতির সাথে যুক্ত তাদেরকে উদ্দেশ্য করে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা বলেছেন, হয় ক্লাস শেষে রাজনীতি করেন, না হয় শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতি করেন। কিন্তু শিক্ষকতা এবং রাজনীতি দুইটি একসাথে করবেন না।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাঈমুজ্জামান ভূইয়া বলেন, ক্লাসরুমে দায়িত্বটা পালন করে তারপর রাজনীতি করেন। ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন না ছাত্রছাত্রীদের কিন্তু বিভিন্ন জায়গায় নেতা হিসেবে আমার কাছে দাবী নিয়ে আসলে আমি সেই দাবী গ্রহণ করবো না। আমি জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করেছি, যে সকল জায়গায় শিক্ষক রাজনীতির সাথে যুক্ত ঐ সকল শিক্ষকদের উপস্থিতি বেশি বেশি যাচাই করেন।
সাংসদ বলেন, ধর্মীয় বিষয়ে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সন্তানদের দীক্ষিত করতে না পারি তারা যদি সাম্প্রদায়িক হয়ে গড়ে উঠে তাহলে এত উন্নয়ন বার্থ হয়ে যাবে। যদি অমার সন্তানেরা আলোকিত মানুষ না হয়। তাহলে আমাদের সকল আয়োজন বার্থ হয়ে যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
