এইমাত্র পাওয়া

এমন কেন জ্যাক ক্যালিস?

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। যিনি তার ভক্ত-অনুরাগীদের কাছে অনেক জনপ্রিয়। এবার তিনি এক নতুন রূপে হাজির হলেন সবার সামনে। তার এ নতুন রূপদেখে সবাক বিস্মিত।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রামে নতুন এক ছবি পোস্ট করেন জ্যাক ক্যালিস। যেখানে দেখা যাচ্ছে তার মুখের এক দিকে সব দাড়ি-গোঁফ ক্লিন করা আর মুখের অন্যদিকে দাড়ি-গোফে ভরা। বিশেষ এক কারণে তিনি এমনটা করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আগামী কয়েকটা দিন খুব আকর্ষণীয় হতে চলেছে। গন্ডার রক্ষা ও গল্ফের উন্নতির সার্থে এমনটা করেছি।’

জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকায় গন্ডার বাঁচানোর জন্য ‘সেভ দ্যা রাইনো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগ দিয়েছেন। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে ও এর জন্য টাকা জোগাড় করতে মুখের একদিকের দাড়ি-গোঁফ ও বুকের একদিকের লোম শেভ করে ফেলেছেন জ্যাক ক্যালিস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.