এইমাত্র পাওয়া

যুগ্মসচিব রুবীকে অবসরে পাঠাল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিরীন রুবীকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিরীন রুবীকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো এবং তাঁর অনুকূলে একবছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.