জামালপুরঃ জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ এ রব সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউনুছ আলীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ এ রব সিনিয়র আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অধ্যক্ষ মো. ইউনুছ আলী।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা মাদ্রাসা থেকে অনৈতিক ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন সময় আমার উপর চাপ সৃষ্টি করত। সেই কারণে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে আমার সঙ্গে তারা বিরোধে জড়ায়। এ নিয়ে বেশ কিছুদিন থেকে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে তারা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, রড, শাবল দেশি অস্ত্র নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ করে। পরে টেবিল, চেয়ার ভাঙচুর করে এবং খাতাপত্র ছিঁড়ে ফেলে। এ সময় ওই ভুক্তভোগী অধ্যক্ষ বাঁধা দিলে তাকে মারধর শুরু করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ ইউনুছ আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ কথা বলতে পারছেন না বলে ফোন রেখে দেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, ‘আমি সে সময় সেই জায়গায় উপস্থিত ছিলাম। তাকে কেউ মারধর করে নাই। তবে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ভর্তির অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম রয়েছে।’
এ ব্যাপারে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবং দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব বিশ্বাস জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
