ঢাকাঃ আগামী এক মাসের মধ্যে দারিদ্র্যপীড়িত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেয়ার কর্মসূচি শুরু হতে পারে। বিদ্যালয় চলাকালে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় এ খাবার দেয়া হবে।
প্রকল্পের পরিচালক এস এম আনছারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে বৈঠক হওয়ারও কথা রয়েছে বলে জানান তিনি।
স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটি চূড়ান্তভাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য শিগগির উপস্থাপন করা হবে। একনেকে পাস হওয়ার পর কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে।
প্রাথমিক পর্যায়ে দেশের ১৫০টি উপজেলার দারিদ্র্যপীড়িত এলাকার ১৮-১৯ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
দুপুরে টিফিনের সময় শিক্ষার্থীদের মাঝে এসব খাবার বিতরণ করা হবে। শিক্ষার্থীদের পুষ্টিপূরণ, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
